" ভালোবাসার প্রজাপতি "🦋 পর্ব-০২
দ্বিতীয় পর্ব...
পরের দিন হঠাৎ অনু রামকে Sms করে, আর বলে I am sorry.
রামঃ তুমি sorry বলছো কেন? আমার ভাগ্যই এমন
অনুঃ আমরা তো বন্ধু হয়ে থাকতে পারি তাই না।
রামঃ আমি তোমাকে ভালোবেসেছি। তোমার বন্ধু হতে পারবো না।
অনুঃ কেন?
রামঃ ভালোবাসা আর বন্ধুত্ব এক না তাই।
অনুঃ তার মানে তুমি আমার সাথে কথা বলবে না তাই তো।
রামঃ তোমার সাথে কথা বলতে ভাগ্য লাগে। আমার অতটা ভালো ভাগ্য নেই।
অনুঃ আমি তো তোমার সাথে কথা বলতে চাইছি। তাহলে তুমি কেন চাইছো না।
রামঃ আচ্ছা আমি কথা বলবো একটা শর্তে।
অনুঃ কী শর্ত?
রামঃ তুমি আমার সাথে বন্ধু হিসেবে কথা বলবে কিন্তু আমি তোমাকে ভালোবাসি সেভাবে কথা বলবো।
মানে আমি তোমার বন্ধু হবো। কিন্তু তুমি আমার বন্ধু না। তুমি আমার ভালোবাসা।৷ অনেকটা Girlfriend এর মতো।
অনুঃ আচ্ছা ঠিক আছে তাই হবে।
এরপর রাম আর অনুর মদ্ধ্যে কথা হতে থাকে messenger এ। বেশিরভাগ সময় sms এ কথা হয়।কখনো কখনো messenger call এ ও কথা হতো।
একদিন কথা বলতে বলতে রাম অনুকে বলে যে আমি তোমাকে একটা নাম দিতে চাই। যে নামে তোমাকে শুধু আমি ডাকবো।
অনুঃ বলো কি নাম দিতে চাও?
রামঃ Butterfly(প্রজাপতি) আজ থেকে আমি তোমাকে butterfly বলে ডাকবো।
অনুঃ আচ্ছা তাই ডেকো। কিন্তু এই নাম কেনো?
রামঃ তুমি প্রজাপতির মতো সুন্দর তাই।
অনুঃ আচ্ছা তাই নাকি?
রামঃ হ্যাঁ।
এরপর অনু রামকে তার ফোন নম্বর দেয়।আর মাঝে মাঝেই তাদের ফোন কলে কথা হতে থাকে।
ভালোই কাটছিল রামের দিনগুলো। যদিও সে জানে যে অনু তাকে ভালোবাসে না। আর ভালোবাসবেও না
। কিন্তু তারপরও রাম অনুকে ভালোবাসার মদ্ধ্যে আলাদাই অনুভূতি পেত। তাই অনুর সঙ্গে কথা বললেই তার সারাদিনটা খুব হাসিখুশি কাটতো।
কিন্তু হঠাৎ একদিন রামের জন্য একটা কাল দিন নেমে আসলো। দিনটা ছিল ২২ নভেম্বর ২০২২। সকালে তার একাটা বন্ধু ফোন করে বললো একটু রাস্তায় আয় butterfly কে দেখলাম মন্দিরে। অনুর কথা শুনেই রাম দৌড়ে চলে যায় রাস্তায়। তারপর দুজনে বাইকে করে মন্দিরে যায়। গিয়ে অনুকে দেখে তার চোখে জল চলে আসে। জল আসার কারনটা বলছি। অনু সেদিন নীল রং এর একটা শাড়ি পরে এসেছিল। আর তাকে দেখতে স্বর্গের পরির মতো লাগছিল। কিন্তু পরির পাশে ছিল তার Boyfriend. মূলত অনুর সাথে ওর boyfriend কে দেখেই ওর চোখে চলে আসে। তারপর ওরা ওখান থেকে ঘুরে চলে যায়। অনু ফোন করে বলে প্রসাদ খেয়ে যাও। কিন্তু রাম কি করে যাবে ও যে এখন ওর সামনে গিয়ে দাড়াতে পারবে না। ওর চোখে জল চলে আসবে। তাই সে যায় না। ওইদিন রাম অনেক কেঁদে ছিল। কেন সে তা নিজেও জানে। রাম নিজেকে বার বার প্রশ্ন করে তুই জানিস যে ও অন্য কারো তাহলে ওকে ভালোই বাসিস কেন আর ওর জন্য দুঃখই বা পাস কেন? এই প্রশের উত্তর সে খুঁজে পায় না।
%20(31).jpeg)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন