"ভালোবাসার প্রজাপতি" 🦋 পর্ব -০৩

 তৃতীয় পর্ব




এরপর রাম ভাবে সে আর বাটারফ্লাই(অনু) এর সাথে আর কথা বলবে না। তাই সে তার ফোন থেকে facebook, whatsapp, messenger সবকিছু Delete করে দেয়। আর অনুর সাথে ২ দিন কোন রকম কথা বলে না। তাকে ভুলে যেতে চেয়েছিল। কিন্তু তারপরের দিন সকাল বেলা অনু রামকে ফোন করে। রাম ভাবে কলটা ধরবে না। কিন্তু কিছুক্ষন বাজার পর আর সে Ignore  করতে পারলো না। কারন তার ফোন  এর Screen এ যখন butterfly❤️❤️❤️ নামটা জ্বলজ্বল করছিল তখন তার খুব ভালো লাগছিল তাই রাম ফোনটা receive করলো। 
অনুঃ তুমি online এ আসো না কেন?
রামঃ সবকিছু ডিলিট করে দিয়েছি। 
অনুঃ কেন?
রামঃ তোমার সাথে  কথা বলতে ইচ্ছা হলে যাতে sms না করতে পারি।
অনুঃ তাহলে আমার নাম্বারটা ডিলিট করো নি কেন?
রামঃ তোমার ওই একটা জিনিসই তো আছে আমার কাছে। সেটা কি করে মুছে ফেলি।
অনুঃ তাহলে আমাকে block করো নি কেন?
রামঃ অত সাহস নেই আমার।
অনুঃ তুমি এখনই facebook, whatsapp, messenger install করো।
রামঃ পারবো না।
অনুঃ করবা কি না তাই বলো। হ্যাঁ  কি না?
রামঃ তুমি জানো আমি তোমার অবাধ্য হতে পারবো না।তাই জোর করছো?
অনুঃ হ্যাঁ  কি না?
রামঃ আচ্ছা করছি।

এভাবে আবার দুঃখ ভুলে রাম আবার আগের মতো অনুর সাথে কথা বলতে লাগলো।
এরপর একদিন আসলো রামের জীবনে একটা আনন্দের দিন।  অনু রামকে বললো চলো কলেজে যাবো। রাম বললো তোমার সাথে?
 অনু বললো হ্যাঁ।  রামতো খুব খুশি। রেডি হয়ে বেরিয়ে পরলো কলেজের উদ্দেশ্যে। সেদিন কলেজে সারাদিন দুজনে ঘুরলো ফিরলো, একে অপরের সাথে খুব কাছাকাছি থেকে তারা এই প্রথম একটা দিন কাটালো। আসার সময় একটা রেস্তোরাঁয় গিয়ে বিরিয়ানি খেলো। তারপর দুজনে বাড়ি চলে গেল। এই দিনটা ছিল রামের জীবনে সবথেকে আনন্দের দিন। সে এতটাই খুশি হয়েছিল যে, সে বাড়িতে এসে রাতে বন্ধুদের পার্টি দেয়।
যাই ই হোক এভাবে কেটে গেল আরো কয়েকটি দিন। 
তারপর আবার একদিন কলেজে একটা Function ছিল। তো অনু রামকে আবার যেতে বললো। রামও অনেক খুশি মনে সেজেগুজে চলে গেল কলেজে। অনুর সঙ্গে তার দুটো বান্ধবী ছিল। তারা কিছুক্ষণ ঘোরাফেরা করলো। একটা সময় অনু রামকে বললো যে, বলো তোমার কোন মেয়েকে পছন্দ হয় তার সাথে তোমার প্রেম করিয়ে দেবো। রাম অনুকে দেখিয়ে বললো আমার এই মেয়েটাকে পছন্দ। অনু বললো আমি বাদে। রাম বললো তুমি বাদে আর কাউকে পছন্দ না। তখন অনু রামকে বললো তুমি single ই থাকো। আর রাম শুনেছে যে তুমি single ই মরো। তাই একথা শুনে সে খুব কষ্ট পেলো। তাই কিছুক্ষণ পর সে রাগ দেখিয়ে ওখান থেকে বাড়ি চলে গেলো।
তারপর অনেকদিন কেউ কাউকে Sms বা  call ও করে না। যোগাযোগ ছিন্ন হয়ে গেল কিছুদিনের জন্য।

চতুর্থ পর্ব(comming soon)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" ভালোবাসার প্রজাপতি "🦋 পর্ব-০২