পোস্টগুলি

মার্চ, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

"শুভ পরিনয়"

ছবি
  আমি অভি। আজ আমার বিয়ে।আমার প্রিয় মানুষের সাথে। গত ১ বছর ধরে যাকে পাগলের মতো একতরফা ভালোবেসেছি আজ তার সাথেই আমার বিয়ে। Love marriage না Arrange marriage।  বাড়ি থেকেই বিয়েটা ঠিক করেছে। কিন্তু আমি তাকে গত ১ বছর ধরে ভালোবাসি। মেয়েটার নাম পরি। আমার বিশ্বাসই হচ্ছে না যে আর কয়েক ঘন্টা পরেরই সারাজীবনের জন্য সে শুধু আমারই হয়ে যাবে। যেটা আমার কল্পনার বাইরে ছিল।যাই হোক আমার কিন্তু খুব আনন্দ হচ্ছে।মনে হচ্ছে আজ আমি পৃথিবীর সবথেকে সুখী মানুষ। আজ আমি এত খুশি যে তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। বাড়িতে আত্মীয় স্বজনে ভরপুর। বাচ্চারা আনন্দে হই হুল্লোর করছে। বর যাত্রী যাওয়ার জন্য সবাই তৈরি হচ্ছে। আমাকে সাজিয়ে দিচ্ছে। দিন গড়িয়ে রাত হয়ে আসলো, আমাদের ও যাওয়ার সময় হয়ে গেছে। সবাই তৈরি হয়ে বেরিয়ে পরলাম পরিদের বাড়িদের উদ্দেশ্যে। আমাদের বাড়িটা কাছাকাছি তাই খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। আমার এখনও কল্পনা মনে হচ্ছে। গেটের সামনে অনেকে দাড়িয়ে আছে আমাকে বরন করার জন্য। এটা ভেবে খুব ভালো লাগছে যে আজকের দিনের পুরো কাহিনি তে মূখ্য চরিত্র আমি। আর আমার নায়িকা পরি। যাকে পাওয়ার ইচ্ছাটা হয়তো গত সাত জনম ধরে ছিল, যেটা এ জনমে পূ...

"ভালোবাসার প্রজাপতি" 🦋 পর্ব -০৩

ছবি
 তৃতীয় পর্ব এরপর রাম ভাবে সে আর বাটারফ্লাই(অনু) এর সাথে আর কথা বলবে না। তাই সে তার ফোন থেকে facebook, whatsapp, messenger সবকিছু Delete করে দেয়। আর অনুর সাথে ২ দিন কোন রকম কথা বলে না। তাকে ভুলে যেতে চেয়েছিল। কিন্তু তারপরের দিন সকাল বেলা অনু রামকে ফোন করে। রাম ভাবে কলটা ধরবে না। কিন্তু কিছুক্ষন বাজার পর আর সে Ignore  করতে পারলো না। কারন তার ফোন  এর Screen এ যখন butterfly❤️❤️❤️ নামটা জ্বলজ্বল করছিল তখন তার খুব ভালো লাগছিল তাই রাম ফোনটা receive করলো।  অনুঃ তুমি online এ আসো না কেন? রামঃ সবকিছু ডিলিট করে দিয়েছি।  অনুঃ কেন? রামঃ তোমার সাথে  কথা বলতে ইচ্ছা হলে যাতে sms না করতে পারি। অনুঃ তাহলে আমার নাম্বারটা ডিলিট করো নি কেন? রামঃ তোমার ওই একটা জিনিসই তো আছে আমার কাছে। সেটা কি করে মুছে ফেলি। অনুঃ তাহলে আমাকে block করো নি কেন? রামঃ অত সাহস নেই আমার। অনুঃ তুমি এখনই facebook, whatsapp, messenger install করো। রামঃ পারবো না। অনুঃ করবা কি না তাই বলো। হ্যাঁ  কি না? রামঃ তুমি জানো আমি তোমার অবাধ্য হতে পারবো না।তাই জোর করছো? অনুঃ হ্যাঁ  কি না? রামঃ আচ্ছা করছি। এ...

" ভালোবাসার প্রজাপতি "🦋 পর্ব-০২

ছবি
দ্বিতীয় পর্ব...   পরের দিন হঠাৎ অনু রামকে Sms করে, আর বলে I am sorry.   রামঃ তুমি sorry বলছো কেন? আমার ভাগ্যই এমন  অনুঃ আমরা তো বন্ধু হয়ে থাকতে পারি তাই না।  রামঃ আমি তোমাকে ভালোবেসেছি। তোমার বন্ধু হতে পারবো না।  অনুঃ কেন?  রামঃ ভালোবাসা আর বন্ধুত্ব এক না তাই।  অনুঃ তার মানে তুমি আমার সাথে কথা বলবে না তাই তো।  রামঃ তোমার সাথে কথা বলতে ভাগ্য লাগে। আমার অতটা ভালো ভাগ্য নেই।  অনুঃ আমি তো তোমার সাথে কথা বলতে চাইছি। তাহলে তুমি কেন চাইছো না।  রামঃ আচ্ছা আমি কথা বলবো একটা শর্তে।  অনুঃ কী শর্ত?  রামঃ তুমি আমার সাথে বন্ধু হিসেবে কথা বলবে কিন্তু আমি তোমাকে ভালোবাসি সেভাবে কথা বলবো। মানে আমি তোমার বন্ধু হবো। কিন্তু তুমি আমার বন্ধু না। তুমি আমার ভালোবাসা।৷ অনেকটা Girlfriend এর মতো।   অনুঃ আচ্ছা ঠিক আছে তাই হবে।  এরপর রাম আর অনুর মদ্ধ্যে কথা হতে থাকে messenger এ। বেশিরভাগ সময় sms এ কথা হয়।কখনো কখনো messenger call এ ও কথা হতো। একদিন কথা বলতে বলতে রাম অনুকে বলে যে আমি তোমাকে একটা নাম দিতে চাই। যে নামে তোমাকে শুধু আমি...

"তুমি সেই মেয়ে"

ছবি
  স্রোতহীন জীবনে স্রোতের ধারা ঘটিয়েছে যে                    তুমি সেই মেয়ে। মৃতপ্রায় শুকনো গাছে                      ভালোবাসার ফুল ফুটিয়েছে যে,                   তুমি সেই মেয়ে। বৃষ্টিহীন মরুপ্রায় অঞ্চলে বৃষ্টির ধারা সৃষ্টি করেছে যে                   তুমি সেই মেয়ে। যার চোখের চাহনি পাগল করে দেয় আমাকে,                   তুমি সেই মেয়ে। যার কন্ঠস্বর আমাকে বাকরুদ্ধ করে দিতে পারে,                   তুমি সেই মেয়ে। যার হাসি আমার মনের মদ্ধ্যে উত্তাল ঢেউ তুলে দেয়,                 তুমি সেই মেয়ে। মনের রংতুলি দিয়ে যার ছবি অঙ্কনের প্রয়াস করি,                 তুমি সেই মেয়ে। পরন্ত বিকেলে যার কল্পনায় মগ্ন থাকি      ...