"শুভ পরিনয়"
আমি অভি। আজ আমার বিয়ে।আমার প্রিয় মানুষের সাথে। গত ১ বছর ধরে যাকে পাগলের মতো একতরফা ভালোবেসেছি আজ তার সাথেই আমার বিয়ে। Love marriage না Arrange marriage। বাড়ি থেকেই বিয়েটা ঠিক করেছে। কিন্তু আমি তাকে গত ১ বছর ধরে ভালোবাসি। মেয়েটার নাম পরি। আমার বিশ্বাসই হচ্ছে না যে আর কয়েক ঘন্টা পরেরই সারাজীবনের জন্য সে শুধু আমারই হয়ে যাবে। যেটা আমার কল্পনার বাইরে ছিল।যাই হোক আমার কিন্তু খুব আনন্দ হচ্ছে।মনে হচ্ছে আজ আমি পৃথিবীর সবথেকে সুখী মানুষ। আজ আমি এত খুশি যে তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। বাড়িতে আত্মীয় স্বজনে ভরপুর। বাচ্চারা আনন্দে হই হুল্লোর করছে। বর যাত্রী যাওয়ার জন্য সবাই তৈরি হচ্ছে। আমাকে সাজিয়ে দিচ্ছে। দিন গড়িয়ে রাত হয়ে আসলো, আমাদের ও যাওয়ার সময় হয়ে গেছে। সবাই তৈরি হয়ে বেরিয়ে পরলাম পরিদের বাড়িদের উদ্দেশ্যে। আমাদের বাড়িটা কাছাকাছি তাই খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। আমার এখনও কল্পনা মনে হচ্ছে। গেটের সামনে অনেকে দাড়িয়ে আছে আমাকে বরন করার জন্য। এটা ভেবে খুব ভালো লাগছে যে আজকের দিনের পুরো কাহিনি তে মূখ্য চরিত্র আমি। আর আমার নায়িকা পরি। যাকে পাওয়ার ইচ্ছাটা হয়তো গত সাত জনম ধরে ছিল, যেটা এ জনমে পূ...