"শুভ পরিনয়"

 


আমি অভি। আজ আমার বিয়ে।আমার প্রিয় মানুষের সাথে। গত ১ বছর ধরে যাকে পাগলের মতো একতরফা ভালোবেসেছি আজ তার সাথেই আমার বিয়ে। Love marriage না Arrange marriage।  বাড়ি থেকেই বিয়েটা ঠিক করেছে। কিন্তু আমি তাকে গত ১ বছর ধরে ভালোবাসি। মেয়েটার নাম পরি। আমার বিশ্বাসই হচ্ছে না যে আর কয়েক ঘন্টা পরেরই সারাজীবনের জন্য সে শুধু আমারই হয়ে যাবে। যেটা আমার কল্পনার বাইরে ছিল।যাই হোক আমার কিন্তু খুব আনন্দ হচ্ছে।মনে হচ্ছে আজ আমি পৃথিবীর সবথেকে সুখী মানুষ। আজ আমি এত খুশি যে তা ভাষায় প্রকাশ করা অসম্ভব।

বাড়িতে আত্মীয় স্বজনে ভরপুর। বাচ্চারা আনন্দে হই হুল্লোর করছে। বর যাত্রী যাওয়ার জন্য সবাই তৈরি হচ্ছে। আমাকে সাজিয়ে দিচ্ছে। দিন গড়িয়ে রাত হয়ে আসলো, আমাদের ও যাওয়ার সময় হয়ে গেছে। সবাই তৈরি হয়ে বেরিয়ে পরলাম পরিদের বাড়িদের উদ্দেশ্যে। আমাদের বাড়িটা কাছাকাছি তাই খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। আমার এখনও কল্পনা মনে হচ্ছে। গেটের সামনে অনেকে দাড়িয়ে আছে আমাকে বরন করার জন্য। এটা ভেবে খুব ভালো লাগছে যে আজকের দিনের পুরো কাহিনি তে মূখ্য চরিত্র আমি। আর আমার নায়িকা পরি। যাকে পাওয়ার ইচ্ছাটা হয়তো গত সাত জনম ধরে ছিল, যেটা এ জনমে পূর্ন হতে যাচ্ছে। যাই হোক বরন করা শেষে ভিতরে ঢুকলাম। বিয়ের পিরিতে বসলাম। আমার পাশের পিরিতে পরি।আমার মনের মধ্যে ঢেউ খেলে যাচ্ছে এটা ভেবে যে আমার পাশে পরি বসে আছে তা ও আবার বিয়ের পিরিতে।আর কিছুক্ষণ পরেই সে সারাজীবনের জন্য আমার হয়ে যাবে।ছাদনা তলায় ওকে সত্যি পরির মতো লাগছিল। শুভ দৃষ্টির সময় একনাগারে ওর চোখের দিকে তাকিয়ে স্বপ্নের দুনিয়ায় হারিয়ে গিয়েছিলাম। যাই হোক বিয়ে সম্পন্ন হলো। আর পরি সারা জীবনের জন্য আমার হয়ে গেল। 

আজ আমাদের বাসর রাত। এই দিনটার অপেক্ষা হয়তো সবাই করে। আমিও করেছিলাম। কিন্তু এই দিনে আমার সঙ্গী হবে পরি এটা কখনও ভাবিনী। যাই হোক বাসর ঘরে ঢুকলাম। দেখলাম পরি সুন্দর করে সেজেগুজো বসে আছে। আমার আাসর অপেক্ষা করছিল। এটা ভেবে খুবই খুশি হচ্ছিলাম যে,  পরি যে ছেলেটার জন্য বাসর ঘরে অপেক্ষা করছে সেই ছেলেটা আমি।

বাসর ঘরে ঢুকে দরজা আটকে খাটে উঠলাম। পরির ঘোমটা সরিয়ে ওকে দেখতে লাগলাম। ২ মিনিট ধরে শুধু ওর মুখের দিকে তাকিয়ে ছিলাম। তার পর দুজনে মিলে একটু গল্প করলাম। তারপর দুজনে হারিয়ে গেলাম সেই স্বর্গ সুখের রাজ্যে। একে অপরকে ভালোবাসা দিলাম। ভালোবাসা শেষে   ওর মাথাটা আমার বুকে রেখে দুজন দুজনকে জড়িয়ে ধরে শুয়ে পরলাম।

সকাল হয়ে গেল মা দরজায় করা নেরে ডাকছে। হঠাৎ ঘুম ভেঙে গেল। মায়ের আওয়াজ শুনে উঠে পরলাম। অবশেষে উপলব্ধি করলাম আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। স্বপ্নের রাজ্যে ছিলাম। ফোনটা হাতে নিয়ে পুরনো চ্যাট লিস্টটা খুললাম।৷ পরির ছবিটা দেখলাম আর একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা রেখে বিছানা ছেরে উঠে পরলাম। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

"ভালোবাসার প্রজাপতি" 🦋 পর্ব -০৩

" ভালোবাসার প্রজাপতি "🦋 পর্ব-০২