"ভালোবাসার প্রজাপতি" 🦋
ছেলেটার নাম রাম। ২ বছর আগে একটা মেয়েকে ভালোবেসে সেই মেয়েটাকে না পাওয়ার যন্ত্রনা নিয়ে ছিল।তবুও কখনো আর ভালোবাসার কথা ভাবেনি। কিন্তু আর কতদিন ২ বছর পার হয়ে গিয়েছে। পুরনো দুঃখ ভুলে জীবনে এখন নতুন কাউকে প্রয়োজন,, ছেলেটা ভাবতে লাগলো। আর তাই সিদ্ধান্ত নিলো এবার কাউকে জীবনে প্রবেশ করাবে। তাই সে মনে মনে কাউকে খুজতে লাগলো কিন্তু মনের মতো কাউকে পেলো না। পরে ভাবলো একবার Facebook এ try করে দেখা যাক। তাই সে তার Friend list এ থাকা অনেক মেয়ের Profile দেখতে লাগলো। ভালোও লাগলো কয়েক জনকে। কিন্তু কাউকে মনে ধরছিলো না। অবশেষে একটা মেয়েকে তার মনে ধরলো মানে ভালো লাগারও উপরে যেটা। ভালো লাগাটা তো শুধু সৌন্দর্যের উপর নির্ভর করে। But মনে ধরাটা অন্য ব্যাপার।৷যা ই হোক মেয়েটার নাম অনুপমা।। তারপর সে মেয়েটাকে Sms করলো। কিন্তু মেয়েটা সারা দিল না। ২ -৩ দিন কেটে যাওয়ার পর মেয়েটা Reply করলো। এরপর হালকা পাতলা কথা হতে থাকে। এরপর একটা দিন আসে। যে দিনটা সে কোনদিনও ভুলতে পারবে না। দিনটা ছিল ৬ অক্টোবর ২০২২ দূর্গাপূজার দশমীর দিন। ছেলেটা তার বন্ধুদের সাথে Dance দেখতে যায়। ২-৩ টা Dance দেখার পর মেয়েটাকে online এ পেয়ে sms করে। আর অনেকক্ষন কথা হয়। বার বার ভালোবাসি ভালোবাসি বলে ছেলেটা মেয়েটাকে একপ্রকার বিরক্ত করে ফেলে। আর অনু বিরক্ত হয়ে রামকে বলে আসো আমার বাড়ি তোমাকে বিয়ে করবো। ছেলেটাও পাগল,, পরের দিন খুব সকালে বন্ধুদের নিয়ে বাজারে গিয়ে একটা সিদুরের কৌটা আর একটা পায়ের তোরা কিনে নিয়ে মেয়েটার বাড়ির উদ্দেশ্যে বের হয়। দুজনের বাড়ি এক গ্রামেই শুধু আলাদা পাড়ায়। কিন্তু রাম অনুদের বাড়ি চেনে না। ওদের পাড়ায় গিয়ে রাম অনুকে Messenger এ call করে বলে তোমাদের বড়ি কোনটা বলো আমি আসছি তোমাকে বিয়ে করতে। মেয়েটা ভাবে হয়তো ইয়ারকি করছে। তাই মেয়েটা বললো আমাকে তো ভালোবাসো তাহলে আমার বাড়ি খুজে বের করো। ছেলেটাও challenge Accept করে নেয়। আর সে অনুদের বাড়ি খুজে বের করে। বাড়ির সামনে গিয়ে কল করে বলে বাইরে এসো। মেয়েটা রীতিমতো অবাক হয়ে যায় বলে তুমি কি পাগল নাকি। বাড়ি যাও। ছেলেটা বলে হ্যাঁ আমি পাগল। তুমি যদি না আসো আমি আত্মহত্যা করবো। মেয়েটা সত্যি এবার ভয় পেয়ে যায় যে,, সত্যি পাগল লোক কিছু অঘটন করে বসতে পারে তাই অনু বলে যে বিকালে তোমার সাথে দেখা করবো কলেজ মাঠে। তুমি এখন বাড়ি যাও। ছেলেটা একটা আশ্বাস নিয়ে বাড়ি চলে যায় আর বিকালের অপেক্ষা করতে থাকে। অবশেষে বিকাল হয় আর সে তার বন্ধুদের নিয়ে কলেজ মাঠে যায়। গিয়ে দেখে অনু দারিয়ে আছে। অনুকে সামনা সামনি দেখে রাজ সত্যি অনুর প্রেমে পরে যায়। অনুকে দেখে মনে হয় যেন যুগ যুগ ধরে তার সাথে কোন গভীর সম্পর্ক ছিল। প্রথম দেখাতে অনুর মায়ায় পরে যায়। যেটাকে গল্পের ভাষায় বলে Love and first side. এরপর রাম অনুর সামনে গিয়ে হাটু গেরে বসে আর একটা গোলাপ দিয়ে বলে "I Love You". কিন্তু অনু গোলাপটা নেয়না, বলে উঠে কি করছো আসে পাশে লোকজন আছে। রাম উঠে যায়। এরপর সে বলে যে তার boyfriend আসবে। একথা শুনে ছেলেটার যেমন রাগ হোচ্ছিল ঠিক তেমনই দুঃখও হচ্ছিল। অনুর জন্য আনা পায়ের তোরাটা রাম তাকে দিতে চাইলে সে নেয়না। তাই সে রাগে দুঃখে মেয়েটার পায়ের কাছে ওটা ফেলে দিয়ে ওখান থেকে বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে দুঃখ ভুলতে বন্ধুদের নিয়ে মদ খায়।
দ্বিতীয় পর্ব ঃ- https://lovelesskd.blogspot.com/2023/03/blog-post_2.html?m=1
%20(31).jpeg)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন