"তুমি সেই মেয়ে"
স্রোতহীন জীবনে স্রোতের ধারা ঘটিয়েছে যে
তুমি সেই মেয়ে।
মৃতপ্রায় শুকনো গাছে
ভালোবাসার ফুল ফুটিয়েছে যে,
তুমি সেই মেয়ে।
বৃষ্টিহীন মরুপ্রায় অঞ্চলে বৃষ্টির ধারা সৃষ্টি করেছে যে
তুমি সেই মেয়ে।
যার চোখের চাহনি পাগল করে দেয় আমাকে,
তুমি সেই মেয়ে।
যার কন্ঠস্বর আমাকে বাকরুদ্ধ করে দিতে পারে,
তুমি সেই মেয়ে।
যার হাসি আমার মনের মদ্ধ্যে উত্তাল ঢেউ তুলে দেয়,
তুমি সেই মেয়ে।
মনের রংতুলি দিয়ে যার ছবি অঙ্কনের প্রয়াস করি,
তুমি সেই মেয়ে।
পরন্ত বিকেলে যার কল্পনায় মগ্ন থাকি
তুমি সেই মেয়ে।
যাকে ধরার ইচ্ছাটাকে লুপ্ত রেখে শুধু ভালোবাসি
তুমি সেই মেয়ে।
🦋🦋🦋🦋🦋

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন